আজ ১৩ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন শাস্ত্রের অধ্যাপক ইউনুস মিঞার ২৮তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের ২৫০ পশ্চিম ধানমন্ডি রোড নং-১৯, পুরাতন, মধুবাজারের বাসভবনে বাদ আছর মিলাদ-মাহফিল এবং নারিন্দা মশুরিখোলা শাহ সাহবের বাড়ি দরবার শরীফে মরহুমের মাজার সংলগ্ন স্থানে সকালে কোরআন খানি ও বাদ মাগরিব মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া বাকেরগঞ্জে মরহুমের গ্রামের মুসল্লিবাড়ি সংলগ্ন জামে মসজিদে বাদ মাগরিব মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
মিলাদ মাহফিলে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য মরহুমের সন্তানগণ অনুরোধ জানিয়েছেন।
