‘আন্তর্জাতিক পথশিশু দিবস চাই’

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ২২:৪৭
‘আন্তর্জাতিক পথশিশু দিবস’-এর স্বীকৃতির দাবিতে পালিত হলো পথশিশুদের শোভাযাত্রা ও সমাবেশ। জাতিসংঘের কাছে শিশুদের দাবি: আন্তর্জাতিক পথশিশু দিবস চাই। গতকাল শুক্রবার সকালে প্ল্যান বাংলাদেশ-এর সহযোগিতায় পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) পরিচালিত হেলপিং চিলড্রেন ওয়ার্কিং এন্ড লিভিং অন দি স্ট্রিট প্রকল্পের উদ্যোগে পথশিশুদের শোভাযাত্রা ও সমাবেশ জানান দিল তারা ১২ এপ্রিল আন্তর্জাতিকভাবে পথশিশু দিবস চায়। সকালে বাংলাদেশ শিশু একাডেমী থেকে শোভাযাত্রা বের হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ ও আলোচনা সভা, শিশুদের অংশগ্রহণে পথনাটক প্রদর্শিত হয়।