পানি বিশুদ্ধকরণ সরঞ্জামের (ওয়াটার পিউরিফায়ার) ঘোষণা দিয়ে রিচার্জেবল এলইডি লাইট, মাল্টিপল এলইডি ও সানগ্লাস ফ্রেম আমদানি করেছে রাফা ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান। গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার ইয়ার্ডে এসব পণ্য বোঝাই তিনটি কাভার্ড ভ্যান আটক করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট বি এম জাহান অ্যান্ড কোম্পানি আমদানি পণ্যের প্রমাণপত্র কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেনি। কায়িক পরীক্ষার পর আমদানিকারক এবং সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
