তুই থেকে তুমির দূরত্বে যেতে কেঁপে ওঠে সংক্রান্তিরেখা।
ভ্রম হয়। কামজ বৃক্ষের শাখা পল্লবিত হতে হতে
মৃত্যুসঙ্গী হয়। ক্রমাগত গণিকালয়ে ঘুরতে ঘুরতে
পুরুষও ঠিক পুরুষ থাকে না।
একদিন বেশ্যা হয়ে যায়। ঈশ্বর প্রাতদিন জন্ম নেয়
ঈশ্বরের মতো। আর এভাবেই অনন্তের কাছাকাছি শুরু হয়
ভিখারিরর বসন্ত-উত্সব।