সুহাসিনী

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ১৯:১০
(কবি বুলবুল খান মাহবুব, শ্রদ্ধাভাজনেষু) চৈত্রের শেষ দিন—দৌড়ে এল আমার ঠিকানায়। বাবুদের রথতলায় গিয়ে দেখি লোকে লোকারণ্য, কারা যেন খেলছে ‘হাজরা’। মাছিগুলো উড়ছে মনের আনন্দে ঝোলাগুড়ের সুমিষ্ট ঘ্রাণে। তালপাখার শরীরে কে যেন লিখেছে দুটি কথা, লাল আলতায়। চৈত্রসংক্রান্তির পড়ন্ত বেলায় হঠাত্ তাকিয়ে দেখি সুহাসিনী। আমার দক্ষিণে। হাতে তালপাখা। দেখলাম, লেখা সেই দুটি কথা। ভুলো না আমায়।