বৈশাখ

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ১৯:১১
আজকের প্রভাত সেই আলোকচ্ছটা জ্বেলে দিয়েছে, সারাটা বছর ধরে যার আয়োজনে শুভকামনার ডালি সাজাবে সবাই। পুঞ্জীভূত বেদনার আড়ালে থাকা হূদয়ের অব্যক্ত বাণী বৈশাখী ঝড়ের কাছে মূর্ত হবে... ঝড় বলবে নদীর কাছে যাও, নদী বলবে পথের কাছে যাও, পথ দেখাবে ফেলে আসা হালখাতার পঞ্জিকাজুড়ে মানুষের নিজস্ব বয়ান। পথ দেখাবে আরো আগামীর পূর্ণ চাঁদভরা দিঘি, সবুজ আচল ঘেরা মায়ের প্রসন্ন বদনের মানচিত্র এক আকাশ রোদ্দুর না থাকুক সেখানে, এক গাছ ভরা পাতা না হাসুক সেখানে, এক চিলতে ফসলের মাঠে কিছু কিছু খড়কুটো শালিখের ঝাক ভাঙচুর করবে, লড়বে, গড়বে তিমির বিনাশী এক কিচির মিচির বসুধা। মেঘের আকাশ তুমি নিয়ে যাবে—যাও। দাও ছিটেফোটা রোদ্দুর, দুচোখ ভরে আমি পৃথিবীটা দেখব নতুন করে। বৈশাখ বৈশাখ বৈশাখ পেরিয়ে।