স্বপ্নাহত

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ১৯:১১
উপযুক্ত অপেক্ষায় সেই কবে থেকে টগবগ ঘোড়াটা দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষায় থেকে থেকে একদিন মরেও সে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে মরবার আগে, জীবনে অন্তত একবার একটুখানি জিরিয়ে নেওয়ার আগ্রহী ঘাসের বুকে গড়াগড়ি দিয়ে ঘুমোবার কথাটুকু মনেও ছিল না। হয়তোবা একবার মন-ভরে দৌড়োতে চেয়েছে হয়তোবা লালাক্রোধে জ্বলে উঠতে চেয়েছে অন্তত , কিন্তু তার আগেই ঘোড়া মরে গিয়ে কাঠ হয়ে গেল এখনও বৈশাখে কিংবা চৈত্রের মেলায় তাকে দেখা যায় একখণ্ড কাঠের ওপর দাঁড়িয়ে রয়েছে ঘোড়াটা আসবে একদিন —এই স্বপ্ন দেখে দেখে অপেক্ষায় থেকে থেকে মাছ মরবার সময়ও তার চক্ষু বন্ধ করতে ভুলে গেছে