কাব্যগ্রন্থ

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ১৯:১৩
একবার ভাবো বিচারের দিন খুব নির্জন অসীম সময় কোথাও কাউকে দেখা যাচ্ছে না বালিসমুদ্রে মরুমাছ ওড়ে কেয়ামত ছোঁয়া ধু-ধু শূন্যতা কুয়াশার ভয়ে কাঁপছে প্রকৃতি ভালো করে দেখো বায়ু ও ঈশানে একাকী দাঁড়িয়ে একজন কবি হয়তো ভাবছো তার হাতে তার আমলনামাটি কিন্তু দোহাই ঈশ্বর জানে ওটি তার প্রিয় কাব্যগ্রন্থ