পহেলা বৈশাখ উপলক্ষে এনটিভিতে আজ রাত ১০টায় প্রচার হবে অপি করিমের পরিবেশনায় একক নৃত্যানুষ্ঠান ‘তৃষ্ণা’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন দীপু মাহমুদ। এ ছাড়া অপি করিমের উপস্থাপনায় আজ পহেলা বৈশাখ উপলক্ষে ফাগুন অডিও ভিশনের বিশেষ অনুষ্ঠান ‘পাঁচ ফোড়ন’-এও দেখা যাবে তাকে। এই অনুষ্ঠানেও অপি করিমকে দেখা যাবে একটু ব্যতিক্রমভাবে। অনুষ্ঠানে অপি করিম অভিনেতা অপূর্বের সঙ্গে জুটি বেঁধে উপস্থাপনা করেছেন। অনুষ্ঠানটি এটিএন বাংলায় আজ রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে। এবারের ‘পাঁচফোড়ন’-এ স্বামীর ভূমিকায় অপূর্ব, স্ত্রীর ভূমিকায় অপি করিম অভিনয় করেছেন। উল্লেখ্য, এই প্রথম অপূর্ব ও অপি করিম একসঙ্গে কোনো অনুষ্ঠানের উপস্থাপনা করলেন।
