চঞ্চলের ‘ধীর আলী’

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ২১:২৯
পহেলা বৈশাখ উপলক্ষে দিগন্ত টেলিভিশনে আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে নাটক ‘ধীর আলী’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাহবুব হোসেন। এ নাটকে ধীর আলী নামের চালাক চতুর কিন্তু বেজায় অলস যুবক ধীর আলী চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আরও অভিনয় করেছেন জ্যেতিকা জ্যোতি, শিরিন আলম, শাহ আলম দুলাল, মাহবুব হোসেন প্রমুখ।