নীল কুয়াশায়

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ২১:৩০
পহেলা বৈশাখ উপলক্ষে এটিএন বাংলায় আজ রাত ১১টায় প্রচার হবে বিশেষ নাটক ‘নীল কুয়াশায়’। জাকারিয়া সৌখিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিক চৌধুরী। অভিনয় করেছেন তারিন, নোবেল এবং তিন্নি। নাটকের কাহিনীতে দেখা যাবে-মুয়ীদ আর মায়ার বিয়ের পর রাঙামাটির একটি রিসোর্টে হানিমুন করতে যায়। হানিমুনে গিয়ে মুয়ীদ তার অতীতের সঙ্গে জড়িয়ে যেতে থাকে। তার মনে পড়ে যায় ভালোবেসে পালিয়ে বিয়ে করে ফ্লোরাকে নিয়ে এই রিসোর্টেই উঠেছিল। ভালোবাসার সেই ক্ষত এখনও শুকোয়নি মুয়ীদের। কিন্তু তার সাথে রয়েছে সদ্য বিবাহিত স্ত্রী মায়া। এরপর কী হবে মুয়ীদ-মায়ার সংসারে। উল্লেখ্য, নাটকে মুয়ীদের চরিত্রে অভিনয় করেছেন নোবেল, মায়ার চরিত্রে তারিন ও ফ্লোরা চরিত্রে অভিনয় করেছেন তিন্নি।