সংবাদ কণিকা

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ২২:১৫
গবেষকদের প্রিয় জার্মানি জার্মানিতে যে প্রায় আট লাখ বিজ্ঞানী-গবেষক কাজ করছেন, তাদের দশজনের মধ্যে একজন বিদেশি। এবং ঐ অনুপাত বেড়েইে চলেছে। হিসেব মতে ২০৩০ সালে জার্মানীতে ২১ লাখ মানুষ গবেষণা কাজে কর্মরত থাকবেন। এই সব চাকরির প্রায় দুই-তৃতীয়াংশ পাবেন বিশ্ববিদ্যালয়ের স্নাতকরা। ফেডারাল অভিবাসন ও উদ্বাস্তু কার্যালয়ের একটি সমীায় এই তথ্য প্রকাশ করা হয়েছে। এই সব চাকরির জন্য উপযুক্ত প্রার্থী সংগ্রহ করতে জার্মানির বিদেশি বিজ্ঞানী-গবেষকদের প্রয়োজন পড়বে। —ডয়েচে ভেলে ইতালিতে নতুন রাজনৈতিক শক্তি ইতালিতে সাধারণ নির্বাচনের পর ছয় সপ্তাহ পার হলেও কোনো দল সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় এখনো সরকার গঠন সম্ভব হয়নি। দেশটির রাজনৈতিক পরিস্থিতির এই স্থবির অবস্থার মধ্যেই নতুন এক শক্তির আবির্ভাব হয়েছে যার নাম ফাইভ স্টার মুভমেন্ট।ইতালির নির্বাচনে সুশীল সমাজ আর নাগরিকদের তৈরি এই দলটি ২৫ শতাংশ ভোট পেয়ে চমকে দিয়েছে সবাইকে। দেশটিতে রাজনীতিবিদদের দুর্নীতিতে সাধারণের মধ্যে হতাশাই নতুন এই দলটির সাফল্যের পেছনে কাজ করেছে। —বিবিসি মানব পাচাররোধে গুগল মানব পাচারের শিকার হওয়াদের সহায়তায় বিশ্বের বিভিন্ন দেশে হটলাইন রয়েছে। সেখানে ফোন করে তারা সাহায্য চাইতে পারে। ফলে অনেকের জীবন বেঁচে যায়। কিন্তু এবার এই হটলাইনগুলোর মধ্যে একটা সমন্বয় আনার ব্যবস্থা করছে গুগল। ইউরোপ, এশিয়া ও যুক্তরাষ্ট্রের তিনটি হটলাইনকে তিন মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিচ্ছে তথ্য প্রযুক্তির এই শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে ঐ তিনটি হটলাইন কর্তৃপক্ষের কাছে যে তথ্যগুলো রয়েছে তা শেয়ার ও বিশ্লেষণের সুযোগ পাওয়া যাবে। ফলে পাচারের ধরন এবং কোন এলাকায় এগুলো বেশি ঘটছে তা জানা যাবে। এতে করে অপরাধীদের ধরতে সুবিধা হবে। —এএফপি