রংপুর মহানগরীতে শতবর্ষী এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে তার লাশ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নগরীর রাধাবল্লভ এলাকার মৃত ছফুর উদ্দিনের স্ত্রী আহেদুন নেছা (১০১) শুক্রবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেনি। গতকাল সকালে নগরীর ধাপ লালকুঠি মন্দিরের পাশের একটি পুকুরে তার লাশ ভেসে থাকতে দেখা যায়। এলাকাবাসী খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। কোতয়ালী থানার এসআই ফারুক জানান, মৃত বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিল বলে পরিবারের লোকজন দাবি করেছেন।
