অস্ত্রসহ র্যাবের হাতে আটক বানারীপাড়ার কাউন্সিলর জাকির হোসেন মোল্লার অস্ত্র মামলা তদন্ত করবে বরিশাল র্যাব-৮। উল্লেখ্য, গত ৩ এপ্রিল সূর্যমনি মেলার মাঠ থেকে জাকির হোসেন মোল্লাকে বরিশাল র্যাব-৮ অস্ত্র ও গুলি সহ আটক করে র্যাব। ওই দিন রাতেই র্যাবের ডিএডি নজির আহম্মদ বাদী হয়ে বানারীপাড়া থানায় জাকিরের বিরুদ্ধে মামলা করেন। ওসি গোলাম ছরোয়ার জানান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশে গত ১২ এপ্রিল তদন্তের ভার বরিশাল র্যাব-৮ এর কাছে হস্তান্তর করা হয়েছে।
