হোসেনপুরে প্রশ্নপত্র ফাঁস, গ্রেফতার ১

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ২২:১৯
হোসেনপুর থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার পূর্বে রাতে ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আশরাফ বোরহান নামে ১ যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, হোসেনপুর বাজারে বৃহস্পতিবার রাতে শিক্ষক পরীক্ষার সাজেশনসম্বলিত ফটোকপি বিক্রি করা সন্দেহে আশরাফ বোরহানকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে হোসেনপুর থানায় মামলা হয়েছে।