সেনবাগে মাদ্রাসা অধ্যক্ষ সাসপেণ্ড

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ২২:১৯
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের এশফাকুলহক মান্না আলিম মাদ্রাসার অধ্যক্ষ বদর উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। শৃঙ্খলাভঙ্গ ও প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে ওই সিদ্ধান্ত নেয়া হয় এবং উপাধ্যক্ষকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়া অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ তদন্তের জন্য সেনবাগ সরকারি কলেজের অধ্যক্ষকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ ও সাময়িক বরখাস্তের আদেশের বিষয়ে বক্তব্য জানার জন্য বেশ কয়েকবার অধ্যক্ষ বদর উদ্দিনের মুঠোফোনে ফোন করলেও তিনি ফোন ধরেননি।