নওগাঁর সদর উপজেলার চুনিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ে বাষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক।
