বিএনপি-জামায়াতের সাড়ে ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ১১ মামলা

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ২২:২৯
চকরিয়ায় সামপ্রতিক সময়ে রাজনৈতিক সহিংসতার ঘটনায় বিএনপি-জামায়াতের ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ১১টি মামলা হয়েছে। চকরিয়া থানায় পুলিশ বাদী হয়ে ৮টি ও যুবলীগ বাদী হয়ে ৩টি মামলা দায়ের করেছে। পৃথক এসব মামলায় সরাসরি অভিযুক্ত করা হয়েছে বিএনপি-জামায়াতের সাড়ে ৫শ’ নেতাকর্মীকে। বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে এসব মামলা করা হয়েছে। মামলার কারণে দলের হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার ও হয়রানি থেকে বাঁচতে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।