টিআইবি ফর্মুলায় সহমত বিএনপির

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ২২:২৯
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতির অবসানের লক্ষ্যে নির্বাচনকালীন সরকারের যে ফর্মুলা দিয়েছে তা মেনে নিয়েছে বিএনপি। বিএনপি নেতারা এই ফর্মুলায় সহমত দিয়ে বলেছেন, টিআইবির উত্থাপিত অন্তবর্তীকালীন সরকারের ফর্মুলা অনুযায়ী সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, টিআইবির প্রস্তাবনা পরিষ্কার যে, দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়। তাদের এই প্রস্তাবকে আমরা স্বাগত জানাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, টিআইবির প্রস্তাবনা পরিষ্কার যে, দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়। স্থায়ী কমিটির অপর সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, বিরোধীদল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন আন্দোলন করছে। নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হতে পারে। এ বিষয়ে সরকারকেই উদ্যোগ নিতে হবে। আমরা টিআইবির প্রস্তাবকে স্বাগত জানাই।