বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার এমপি বলেছেন, জনগণের ভাষা বুঝে জনতার কাতারে এসে দাঁড়ান। জনগণের দাবি মেনে নিয়ে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দিন। একতরফাভাবে নির্বাচন করলে কেবল প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তোলা হবে। গতকাল শনিবার হোমনা উপজেলার নাগেরচর বাজার সংলগ্ন মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা আবুল কাশেম চেয়ারম্যানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, মোজাম্মেল হক মুকুল, ছানাউল্লাহ সরকার, মিজানুর রহমান, হানিফ মিয়া, জাকির হাসান, হিমেল, রেজাউল করিম প্রমুখ।
