আজকের রাশিফল

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ১৮:৪৯
১৬ এপ্রিল, ২০১৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার আজ ৩ বৈশাখ, ১৪২০ বঙ্গাব্দ এবং ৫ জমাদিউস সানী, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৪৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬.২৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ নেপচুন ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৭ ও ৯। শুভবার: সোম ও মঙ্গলবার। শুভরত্ন: প্রবাল ও এমেথিস্ট। প্রকৃতিগতভাবে আপনি: উচ্চাভিলাষী ও লক্ষ্যে অবিচল। কিন্তু প্রাথমিক জীবনে পরিস্থিতি আপনার ভাগ্য উন্নয়নের অনুকূল নাও হতে পারে। অন্যের জন্য ত্যাগ স্বীকার করতে গিয়ে নিজের অগ্রতি ব্যাহত হতে পারে। আপনি সতর্ক সঞ্চয়ী ও চাপা। সহজে অন্যের সাথে মিশতে পারেন না। পরিকল্পনা ও অধ্যবসায় আপনার জীবনকে সফল করে তুলবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:পুঁজিপতি জেপি, মরগান রাজনীতিবিদ শ্রীমাভো বন্দরনায়েক, নিকিতা ক্রুশ্চেভ, জেমস গারনার, উইলিয়াম হোলডেন, সাহিত্যিক থর্নটন ওয়াইল্ডার, রাজনীতিক নুহ উল আলম লেনিন, ক্রিকেটার মুত্তিয়া মুরলিধরন । দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। সকল ব্যাপারে মাথা ঠাণ্ডা রাখার চেষ্টা করুন। রাজনৈতিক কারণে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। উত্তেজনা পরিহার করার চেষ্টা করুন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। কোনো ধরনের আইনগত ঝামেলার অনুকূল সমাধান হতে পারে। অংশীদারী ব্যবসায় সুফল আশা করতে পারেন। দাম্পত্য সম্পর্কে ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে পদোন্নতি অথবা অন্য কোনো সুযোগ পেতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। আপনার ব্যবহারে অনেকেই আপনার প্রতি আকর্ষণবোধ করবেন। প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে বিবেচনা করুন। কোনো অবস্থাতেই সংযম হারাবেন না। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কোনো সংবাদে চিন্তিত হতে পারেন। সেবামূলক কাজে অংশ নিন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রকাশকদের জন্য দিনটি শুভ নয়। বাণিজ্যিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ পাওনা টাকা আদায় নাও হতে পারে। তবু এ ব্যাপারে তাগাদা দিন। সরকারি কাজে অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। কর্মস্থলে সব দিক লক্ষ্য করে কাজ করুন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। পোশাক ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। ব্যবসায়ে প্রতিযোগিতা থাকবে। নিজের বুদ্ধি ও পরিশ্রমের দ্বারা সাফল্য লাভ করতে পারবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ শরীর আজ ভালো নাও যেতে পারে। স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। প্রয়োজনে বিশ্রাম নিন। বাড়ীতে কাজের লোকের দ্বারা কোন ক্ষতির সম্মুখীন হতে পারেন। কোন প্রয়োজনীয় সামগ্রি নষ্ট হতে পারে। কোরো আচরণে মনে কষ্ট পাবেন। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ বাড়ীতে আত্মীয় সমাগম হতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধির আশংকা আছে। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। তবে শেষ পর্যন্ত সামলে উঠতে পারবেন। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ কর্ম পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। চাকিরজীবীদের জন্য দিনটি শুভ নয়। কোন ধরনের মানসিক চাপে ভুগতে পারেন। পিতৃস্বাস্থ্য ভাল যাবে না। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। যোগাযোগ শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। বিবাহিত কন্যা বা ভগ্নির জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। বাড়ীতে কারো অসুস্থতা দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। কর্মস্থলে কোন সমস্যার উদ্ভব হতে পারে। নিজে থেকে চাকরি ত্যাগের চিন্তা না করাই ভালো। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে অহেতুক ঝামেলার সৃষ্টি হতে পারে। সহকর্মীদের সাথে মতামত এড়িয়ে চলুন। জমি জমা সংক্রান্ত কোন সমস্যা দেখা দিতে পারে। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করুন। রোমান্টিক যোগাযোগ শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ মহিলাদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মজীবী মহিলাদের পদোন্নতির সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। কোন সন্তানের জন্য মন উদ্বিগ্ন থাকতে পারে। আজ কারো দ্বারা প্রতারিত হওয়ার আশংকা আছে। আজ কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না।