এসএসসি পরীক্ষা ২০১৪ : বাংলা

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ১৯:০২
বাংলা দ্বিতীয়পত্র মোস্তাফিজুর রহমান লিটন সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা ১.বাক্যতত্ত্বের আর এক নাম কী? ক. ভাষা  পদক্রম গ. প্রাতিপাদিক ঘ. সাধিত শব্দ ২. বাংলায় বিরামচিহ্ন কয়টি ক. ১০ খ. ১১  ১২ ঘ. ১৩ ৩.প্রাচীনযুগের স্থায়ীকাল কত?  ৬৫০-১২০০ খ. ১২০১-১৮০০ গ. ১২০১-১৮০১ ঘ. ১২৯৯-১৮০০ ৪. হরতাল কোন ভাষার শব্দ ক. পাঞ্জাবি গুজরাটি গ. ওলন্দাজ ঘ. সংস্কৃত ৫. ড় ও ঢ় ধ্বনি দুটিকে কী ধ্বনি বলে? ক. কম্পনজাত খ. পার্শ্বিক গ. শিস তাড়নজাত ৬. আমি আজ জ্বর জ্বর বোধ করছি— এখানে দ্বিরুক্তি শব্দটি কী অর্থ প্রকাশ করে?  সামান্য খ. অসামান্য গ. আধিক্য ঘ. আতিশায্য ৭. কোনটি নিয়ম অনুযায়ী সন্ধি হয় না?  কুলটা খ. দুভিক্ষ খ. বিদ্যালয় ঘ. বৃহস্পতি ৮। বাংলাভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদের প্রতিশব্দকে কী বলে ?  পারিভাষিক শব্দ (খ) প্রতিশব্দ (গ) সমার্থক শব্দ (ঘ) পরিবর্তিত শব্দ ৯। প্রত্যয় সাধিত শব্দ কোনটি? (ক) সুশ্রী  সফল (গ) জলধি (ঘ) মহাত্মা ১০। এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায় ?  আদিতে (খ) অন্তে (গ) আদি অন্তে (ঘ) মাঝে ১১। নিখাদ শব্দের নি উপসর্গ কী অর্থদ্যোতনা সৃষ্টি করে ? (ক) গভীর (খ) না (গ) অল্পতা  আতিশায্য ১২। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি—এটা কোন বাক্য? (ক) সরল বাক্য (খ) মিশ্র বাক্য (গ) খণ্ড বাক্য  যৌগিক বাক্য ১৩। ‘Better half’ শব্দটির বাংলা পরিভাষা কোনটি ?  উত্তমার্ধ (খ) নিকৃষ্টার্ধ (গ) পরার্থ (ঘ) পরমার্ধ ১৪। নিখাদ অর্থে কাঁচা শব্দের ব্যবহার কোনটি? (ক) কাঁচা কথা কাঁচা সোনা (গ) কাঁচা ইট (ঘ) কাঁচা চুল ১৫। কর্মকতৃবাচ্যের উদাহরণ কোনটি? (ক) ঝড় বয় ভয় হয় (খ) সকালে সূর্য ওঠে  বাঁশি বাজে (ঘ) গগনে গরজে মেঘ ১৬। অর্থসংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়? (ক) অর্থের (খ) প্রশ্ন চিহ্নের  সর্বনাম ও বিশেষ্য পদের (ঘ) ক্রিয়াপদের ১৭. লোকটি হাড়ে হাড়ে শয়তান এখানে হাড়ে হাড়ে শব্দ কী অর্থে প্রকাশ পেয়েছে ? (ক) সতর্কতা  আধিক্য (গ) কালের বিস্তার (ঘ) ভাবের বিস্তার ১৮। হস্তী শব্দের সমার্থক শব্দ কোনটি?  দ্বিপ (খ) প্রাচীন (গ) দ্বীপ (ঘ) দীপ ১৯। কোনটির লিঙ্গান্তর হয় না? (ক) বেয়াই (খ) সাহেব  কবিরাজ (ঘ) কুলি ২০। রাজার দুয়ারে হতি বাঁধা কোন অধিকরণ কারক ? (ক) ভাবাধিকরণ (খ) ঐকদেশিক (গ) অভিব্যাপক  আধারাধিকরণ ২১। কোন শব্দগুলোতে ণ-ত্ব বিধানের বাইরে ণ-এর ব্যবহার হয়েছে? (ক) ঘণ্টা, লণ্ঠন, ভণ্ড (খ) তৃণ, বর্ণ, কর্ণ (গ) কৃপণ, রামায়ণ, বহ্নি  বেণু বীণা, বাণ ২২। হংসডিম্ব এর সঠিক ব্যাসবাক্য কোনটি? (ক) হংসের ডিম্ব (খ) হংস ও ডিম্ব (গ) হংস হতে যে ডিম্ব  হংসীর ডিম্ব ২৩। পরের ই-কার ও উ-কার আগে উচ্চারিত হওয়ার রীতিকে কী বলে? (ক) বিপ্রকর্ষ (খ) অভিশ্রুতি  অপিনিহিতি (ঘ) স্বরাগম ২৪। শুক শব্দের স্ত্রীবাচক শব্দ কী হবে?  সারী (খ) সারি (গ) শারি (ঘ) শাড়ি ২৫। সাতাশ যতি একশ সাতাশ হতো—এখানে নিত্রবৃত্ত অতীত কী অর্থে ব্যবহূত ? (ক) কামনা প্রকাশ (খ) সম্ভাবনা  অসম্ভব (ঘ) ইচ্ছা ২৬। নিত্য সমাসের উদাহরণ কোনটি? (ক) প্রতিপক্ষ  দর্শনমাত্র (গ) প্রতিবাদ (ঘ) সেতার ২৭। নিচের কোনটি ধন্যাত্নক দ্বিরুক্তি?  শনশন (খ) শীতশীত (গ) কনকন (ঘ) হাতেনাতে ২৮। সন্দেশ কোন শ্রেণির শব্দ? (ক) যৌগিক  রূঢ়ি (গ) দেশি (ঘ) যোগরূঢ় ২৯। নীলিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি ? (ক) নীল+ইমা  নীল+ইমন (গ) নীলি+ইমা (ঘ) নিল+ইমা ৩০। বচন ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয় ? (ক) বাক্য  শব্দ (গ) অর্থ (ঘ) অভিধান ৩১। যিনি বিদ্যা লাভ করেছেন—এক কথায় বলে ? (ক) কৃতবিদ্যা (খ)বিদ্বান (গ) জ্ঞানী  কৃতবিদ্য ৩২। অনুবাদের ক্ষেত্রে কোন শব্দের আক্ষরিক অনুবাদ? (ক) মিশ্র (খ) তত্সম  প্রবাদ (ঘ) বিদেশি ৩৩। অনুবাদকে কোনটি সাথে তুলনা করা হয়েছে ? (ক) অন্য ভাষাচর্চা (খ) শিল্পকর্ম  সাহিত্যকর্ম (ঘ) নাট্যকর্ম ৩৪। He has gone to dogs এর সঠিক অনুবাদ কোনটি? (ক) সে কুকুরের কাছে গেছে (খ) সে কুকুর খুব ভালোবাসে (গ) সে কুকুর পোষে  সে গোল্লায় গেছে ৩৫। Practics makes a man Perfect এর সঠিক অনুবাদ কোনটি? (ক) অভ্যাস একজন মানুষকে পরিপূরক করে (খ) অভ্যাস মানুষের দাস  গাইতে গাইতে গায়েন (ঘ) কোনটি সঠিক নয় ৩৬। Common Noun এর পূর্বে A, The বসলে তার অনুবাদ কী হবে? (ক) সংক্ষিপ্ত  অনুবাদ করতে হয় না (গ) আক্ষরিক অনুবাদ হয় (ঘ) ভাবানুবাদ হয় ৩৭। পত্র শব্দের আভিধানিক অর্থ কী ?  স্মারক/চিহ্ন (খ) লিপি (গ) পাপিয়া (ঘ) ই-মেইল ৩৮। পত্রের মূল অংশ কোনটি ? (ক) শিরোনাম  পত্রগর্ভ (গ) সম্ভাভাষণ (ঘ) ঠিকানা ৩৯। সুলিখিত পত্র অনেক সময় কোন মর্যাদা লাভ করে ? (ক) গল্পের  সাহিত্যের (গ) প্রবন্ধের (ঘ) নাটকের ৪০। সুযোগ সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের কাছে লেখা পত্রকে কী পত্র বলে?  আবেদন (খ) ব্যক্তিগত (গ) চুক্তিপত্র (ঘ) মানপত্র ৪১। সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কী? (ক) অপদার্থ  নিষ্ক্রিয় দর্শক (গ) অনামিকা (ঘ) খয়ের খা ৪২।দুইবার জন্মে যে এর এক কথায় প্রকাশ হয়? (ক) পুনর্জন্ম (খ) প্রত্যাবর্তন দ্বিজ (ঘ) অগ্রজ ৪৩। কপটতাচারী এর সঠিক বাগধারা কোনটি? (ক) ভূষণ্ডির মাঠ (খ) আদায় কাচকলা (গ) হাড়-হাভাতে  ভিজে বেড়াল ৪৪। শশাঙ্ক এর সমার্থক শব্দ কোনটি? (ক) সূর্য  চন্দ্র (গ) সমুদ্র (ঘ) আকাশ ৪৫। সান্ত এর বিপরীত শব্দ হলো? (ক) অশান্ত (খ) অসান্ত  অনন্ত (ঘ) সামন্ত ৪৬। নিচের কোন শব্দটি রোগ অর্থে প্রকাশ পেয়েছে?  মাথা ধরা (খ) মাথা খাওয়া (গ) মাথা ফাটা (ঘ) মাথা ঘামানো ৪৭। ছাপোষা শব্দটির অর্থ হচ্ছে— (ক) বাচ্চা পোষা (খ) অর্থের কুপ্রভাব  অত্যন্ত গরিব (ঘ) ধনী ৪৮। বাড়ির নামে কোন বিরাম চিহ্নটি ব্যবহার করতে হয়?  কমা (খ) দাড়ি (গ) সেমিকোলন (ঘ) প্রশ্নবাচক ৪৯। বাগভঙ্গির ভিত্তি কি ?  স্বরভঙ্গি (খ) বিবৃতি (গ) স্বরজ্ঞাপক (ঘ) ব্যাকরণ ৫০। মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে আ প্রত্যয়যোগে যে ধাতু গঠিত হয় তাকে কী ধাতু বলে? (ক) কর্মবাচ্যের ধাতু (খ) সংযোগমূলক  ণিজন্ত ধাতু (ঘ) নাম ধাতু