জোকস

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ১৯:৪৪
 মা :কিরে বিল্টু, তোকে যে সকালে বলেছিলাম যে গোল্ডফিশের জারের পানিটা পাল্টে দিতে, পাল্টাসনি? বিল্টু :না মা, গোল্ডফিশটাকে গতকাল তুমি যে পানি দিয়েছিলে সেটাই তো খেয়ে শেষ করতে পারেনি, আজ আবার নতুন করে দিয়ে কী লাভ!  একবার এক সাংবাদিক ব্রায়ান লারার পেছনে লাগলেন সাক্ষাত্কারের জন্য। লারা কিছুতেই সাক্ষাত্কার দেবেন না। আর সাংবাদিকও নাছোড়বান্দা। শেষ পর্যন্ত রফা হলো—সাংবাদিকটি একটি মাত্র প্রশ্ন করতে পারবেন। সে প্রশ্নটা লারার জন্য সবচেয়ে বিব্রতকর হলেও সমস্যা নেই, তিনি জবাব দেবেন। সাংবাদিক ভদ্রলোক লারার জীবনের আদ্যোপান্ত ঘেঁটে দেখলেন, তাকে চরম বিব্রত করার মতো একটি প্রশ্ন আছে। লারা একবার স্টিভ ওয়াহর সঙ্গে মাঠে বসে খুব তর্কাতর্কি করেছিলেন। বলা হয়, কথাকাটাকাটির একপর্যায়ে লারা তাকে বাজে একটা গালিও দিয়েছিলেন। এ ব্যাপারটা এবার ফাঁস করতে চান ওই সাংবাদিক ভদ্রলোক। একগাল হেসে ভদ্রলোক প্রশ্ন করলেন, ‘স্টিভ ওয়াহ আপনাকে গালি দেওয়ার পর আপনি কী বলেছিলেন?’ লারা একগাল হেসে বললেন, ‘‘প্রথমে বলেছি, ‘হাই স্টিভ’।” সাংবাদিকটি এবার জিজ্ঞেস করলেন, ‘তারপর কী বললেন?’ লারা ততক্ষণে চেয়ার ছেড়ে উঠে গেছেন, ‘আপনার একটাই প্রশ্ন করার কথা ছিল। সেটা হয়ে গেছে।’  এক স্লিপের ফিল্ডার সারাদিনের খেলায় কমসে কম চারটা ক্যাচের বল হাত থেকে ফেলে দিয়েছে। সেই খেলায় হেরে যাওয়ার পর ম্লান মুখে সবাই বসে আছে, এমন সময় সেই ফিল্ডার ক্যাপ্টেনের কাছে ছুটি চাইতে এল। বলল, আমাকে এখনই ছুটি দিতে হবে, সন্ধ্যা ছটার ট্রেনে বাড়ি যাব, টিকেট কেটে রেখেছি! ক্যাপ্টেন বিরস বদনে তার দিকে তাকিয়ে বলল, ছুটি দিতে আমার আপত্তি নেই। কিন্তু ট্রেনটা ধরতে পারবে তো!