দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গেল পহেলা বৈশাখের দিন ১৪ বছরে পদার্পণ করল একুশে টেলিভিশন। সকাল ১১টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে ৪ দিনব্যাপী আয়োজনের শুভ সূচনা করেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং একুশে পরিবারের সকল সদস্য। ‘পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ’ এই স্লোগান নিয়ে ২০০০ সালের ১৪ এপ্রিল আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয় একুশে টেলিভিশনের। সন্ধ্যা ৭টায় চ্যানেলের কলাকুশলী, অভিনয়শিল্পী ও বেশ ক’জন রাজনীতিবিদদের নিয়ে কেক কাটা হয়।
