শুরু হলো ‘সংঘাত’

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ১৯:৫১
বৈশাখী টেলিভিশনে গতকাল থেকে শুরু হলো নতুন ধারাবাহিক নাটক ‘সংঘাত’। নাটকটির রচনা ও পরিচারনা করেছেন সাজ্জাদ হোসেন দোদুল। এতে অভিনয় করেছেন আহমেদ শরীফ, আহমেদ রুবেল, সাব্বির আহমেদ, শাহেদ শরীফ খান, সুজাতা, হোমায়রা হিমু, বন্যা মির্জা, চৈতিসহ আরও অনেকে। নাকটটি প্রতি সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটে বৈশাখী টেলিভিশনের পর্দায় দেখা যাবে। পারিবারিক দ্বন্দ্ব সংঘাতই নাটকটির মূল কাহিনী। এ নাটকে আহমেদ শরীফ একজন কুচক্রী মানুষ। তার দুই স্ত্রী। দুই স্ত্রীর মধ্যে পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ লেগেই থাকে। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী।