আয়োজনে আমন্ত্রণ

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ১৯:৫১
জিটিভিতে সম্প্রচার শুরু হচ্ছে তথ্য ও বিনোদনমূলক আড্ডানুষ্ঠান ‘আয়োজনে আমন্ত্রণ’। অনুষ্ঠানের প্রতি পর্বে ঢাকাসহ সারা দেশের কোথায় কী হচ্ছে তা দর্শকের মাঝে তুলে ধরা হচ্ছে। এ ছাড়া একটি বিষয়কে নির্বাচন করে সেই বিষয়ের উপর আমন্ত্রিত অতিথির সঙ্গে চলে আড্ডা। আড্ডায় উঠে আসে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং সমসাময়িক ঘটনাবলিসহ নানাবিধ বিষয়। পাশাপশি জিটিভির প্রতিদিনকার অনুষ্ঠানমালা দর্শকদের জানানো হয়। সর্বোপরি অনুষ্ঠানটি করার উদ্দেশ্য হচ্ছে, বিনোদন এবং তথ্যের মাধ্যমে দর্শককে আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং শিল্পের প্রতি আগ্রহী করে তোলা। আয়োজনে আমন্ত্রণের এবারের পর্বে অতিথি হয়ে জিটিভি’র স্টুডিওতে আসছেন জনপ্রিয় অভিনেতা আরমান পারভেজ মুরাদ। উর্মি নূর বিনতে গিয়াস এবং এলিনার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রতিদিন সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে জিটিভিতে প্রচার হয়।