লারা দত্ত :বলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী। ১৯৭৮ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ২০০০ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় জয়ী হয়ে তিনি শোবিজ মিডিয়ায় প্রবেশ করেন। ২০০৩ সালে ‘আন্দাজ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বলিউডে অভিনয় শুরু করেন এবং এই এক চলচ্চিত্রে অভিনয় করেই ব্যাপক আলোচিত হন এবং ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করেন। তারপর একে একে আরও ২৯টি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।
