সংবাদ কণিকা

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ২০:২৯
পিতৃপুরুষের মুখোশ মার্কিন মুলুকের আদিম অধিবাসী রেড ইন্ডিয়ানদের পিতৃপুরুষের পবিত্র মুখোশ নিলামে বিক্রি করা যাবে কিনা, সে বিষয়ে রায় দিয়েছে এক ফরাসি আদালত। বুনিয়াদি প্রশ্নটা কিন্তু আদালতের এক্তিয়ার ছাড়িয়ে বহুদূর চলে যায়। কোন বস্তু কি এত পবিত্র হতে পারে যে তা বিক্রি করা যাবে না? হপি ইন্ডিয়ানদের আনা অভিযোগের ভিত্তিতে প্যারিসের আদালত শুক্রবার রায় দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মার্কিন রাষ্ট্রদূত ফরাসি সরকার এবং নিলাম সংস্থাটিকে চিঠি পাঠিয়ে বিক্রি স্থগিত রাখার অনুরোধ করে। অ্যারিজোনার হপি উপজাতির ইন্ডিয়ানদের এই মুখোশগুলো কাঠ, চামড়া, ঘোড়ার লোম এবং পাখির পালক দিয়ে তৈরি। লাল-নীল-হলুদ-কমলা রঙে রাঙানো। হপি ইন্ডিয়ানদের কাছে এগুলো পিতৃপুরুষের আত্মার আধার। —এপি পৃথিবীর সবচেয়ে বিপদজনক শহর উত্তর ইরাকের মসুল শহরকে বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শহর। দেশটিতে মার্কিন আক্রমণের পর গত ১০ বছরে সেখানে প্রায় প্রতিদিনই বোমা হামলা আর হত্যার ঘটনা ঘটেছে। কিন্তু এর পাশাপাশি জীবনের গতি থেমে নেই। রয়েছে অ্যাডভেঞ্চারের আকর্ষণও। মসুলের অধিবাসীদের একটি দল সেখানে প্যারাগ্লাইডিং ক্লাব গঠন করেছে যেখান থেকে প্যারাশুটের মাধ্যমে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে ওড়ার প্রশিক্ষণ দিচ্ছেন তারা। —বিবিসি কাজের বিনিময়ে বাসস্থান বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে কিন্তু থাকার জায়গা নেই। ছাত্রটির পক্ষে বাড়িভাড়া নেয়াও সম্ভব নয়। তবে থাকার জায়গা সে পেতে পারে, যদি বিনিময়ে ঘরের কাজে সাহায্য করতে রাজি থাকে। জার্মানিতে এমন অনেক ছাত্র-ছাত্রী রয়েছে, যারা কোন বাড়িতে থাকার বিনিময়ে ঐ বাড়ির নানা কাজকর্ম করে থাকে। আর ছাত্র-ছাত্রীরা কিভাবে এ রকম বাড়িওয়ালা পাবে তার জন্যও রয়েছে বিশেষ সংগঠন বা সংস্থা। —ডয়চে ভেলে