দ্বন্দ্ব-সংঘাত, যুদ্ধ ইত্যাদি বাড়িয়ে তুলছে আফগানিস্তানের বেকারত্ব। আন্তর্জাতিক অর্থ সাহায্য কমে আসা এবং বিদেশি সৈন্য চলে যাওয়ার ফলে এখন প্রয়োজন নিজস্ব উপায়ে অর্থনৈতিক পুনর্গঠন। ফলে এক ধরনের অনিশ্চয়তায় পড়েছে দেশটি। বেকারত্ব ঘোচাতে তাই পাঁচ লাখ চাকরির ব্যবস্থা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে সরকারের জন্য। দেশে যুদ্ধ-বিগ্রহ লেগেই রয়েছে। কমে আসছে আন্তর্জাতিক দাতাদের সহায়তার পরিমাণ। তাছাড়া আগামী বছর পশ্চিমা বাহিনীও তাদের কার্যক্রম গুটিয়ে চলে যাচ্ছে। ফলে ৫ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়বে। দেশটির সরকার বলেছে, বেকারত্ব কমাতে তাদেরকে একবছরে ঐ পরিমাণ কর্মসংস্থান তৈরি করতে হবে। এদিকে দেশটিতে দক্ষ নাগরিক বেড়ে যাওয়ায় কিছু নাগরিক ইতিমধ্যেই কোন রকম সরকারি সাহায্য ছাড়াই কর্মসংস্থান তৈরির উপায় বের করার চেষ্টা করছেন। ু
