বাংলাদেশ বয়েজ ক্লাবের নতুন কমিটি

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ২১:৪৫
বাংলাদেশ বয়েজ ক্লাবের কার্যকরী পরিষদের মেয়াদকাল উত্তীর্ণ হওয়ায় বিগত ১৪ এপ্রিল ক্লাবের কার্যকরী পরিষদের এক বিশেষ জরুরি সভায় কার্যকরী পরিষদের সর্বসম্মতিক্রমে বর্তমান কার্যকরী পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয় এবং সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটির আহবায়ক-মোজাম্মেল হক মুক্তা এবং যুগ্মআহবায়ক- আবু জাফর মোঃ সালেহ, মোজাম্মেল আলী আজাদ, আফজালুল আলম, আশরাফুল আলম চৌধুরী, নাসির আহসান পলাশ, মিজানুর রহমান ভুঁইয়া বিরু। নবগঠিত আহবায়ক কমিটি নতুন পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন না হওয়া পর্যন্ত ক্লাব সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করবে। -প্রেস বিজ্ঞপ্তি