প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বাংলা প্রস্তুতি

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ১৯:২২
প্রিয় শিক্ষার্থী, তোমাদের সমাপনী পরীক্ষায় অধিকাংশ প্রশ্ন পাঠ্য বই থেকে হবে। আর ২৫ নম্বরের প্রশ্ন পাঠ্য বই বহির্ভূত (যোগ্যতাভিত্তিক) হবে। পাঠ্য বই থেকে যেসব প্রশ্ন হবে সে আলোকে নিচে কিছু প্রশ্নের নমুনা দেয়া হলো। হাতি আর শেয়ালের গল্প বহুনির্বাচনি প্রশ্ন : ১. মানুষেরা কোথায় থাকে? ক. লোকালয়ে খ. বনে গ. পাহাড়ে ঘ. জঙ্গলে ২. পশুরা কোথায় থাকে? ক. লোকালয়ে খ. বনে গ. পাহাড়ে ঘ. জঙ্গলে ৩. বনে বনে কারা রাজত্ব করে? ক. মানুষ খ. পশু গ. বন্য মানুষ ঘ. পাখি ৪. তাড়া খেয়ে কে বনে এসে ঢুকে পড়েছিল? ক. হাতি খ. বাঘ গ. হরিণ ঘ. শিয়াল ৫. হাতির পাগুলো কেমন ছিল ? ক. বিশালখ. বটপাকুড় গাছের মতো মোটা গ. মস্ত বড় ঘ. ছোট ৬. হাতিটি কাকে শুঁড়ে জড়িয়ে ছুঁড়ে ফেলেছিল? ক. হরিণকে খ. বাঘকে গ. সিংহকে ঘ. পিঁপড়েকে ৭. সব প্রাণী কোথায় এসে জড়ো হয়েছিল? ক. বাঘের গুহায় খ. সিংহের গুহায় গ. হরিণের গুহায় ঘ. শিয়ালের গুহায় ৮. প্রাণীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে ? ক. হরিণ খ. বাঘ গ. সিংহ ঘ. শিয়াল ৯. বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী কোনটি ? ক. হাতি খ. শিয়াল গ. বাঘ ঘ. হরিণ ১০. শিয়াল কীভাবে হাতিকে শাস্তি দিয়েছিল ? ক. বনের মাঝে খ. মারধর করে গ. ফাঁদে ফেলে ঘ. নদীতে ফেলে ১১. নদীর তীরটি কেমন ছিল? ক. বালুকাময় খ. কাঁদাময় গ. শুকনো ঘ. ভেজা ১২. হাতি কোথায় পড়ে চিত্কার করছিল? ক. বনে খ. গর্তে গ. পাহাড়ে ঘ. মাটিতে ১৩. কার বুদ্ধিতে হাতিকে পানিতে ফেলা সম্ভব হয়েছিল? ক. সিংহ খ. হরিণ গ. শিয়াল ঘ. বাঘ ১৪. হাতিটির মেজাজ কেমন ছিল ? ক. ভাল খ. খারাপ গ. শান্ত ঘ. তিরিক্ষি ১৫. শুদ্ধ বানান কোনটি? ক. শঙ্কিত খ. সঙ্কিত গ. মেদিনি ঘ. দিঘন্ত ১৬. শুদ্ধ বানান কোনটি? ক. তিরিক্ষী খ. তিরিক্ষি গ. তটস্ত ঘ. আস্থানা ১৭. শুদ্ধ বানান কোনটি? ক. মেদিনী খ. তটস্ত খ. সঙ্কিত ঘ. দিঘন্ত ১৮. ‘ ঙ্ক’ যুক্তবর্ণটিতে আছে— ক. স+ক খ. ঙ+ক গ. ম+ক ঘ. হ+ক ১৯.‘স্ত’ যুক্তবর্ণটিতে আছে— ক. ষ+ত খ. ন+ত গ. ত+স ঘ. স+ত ২০. ‘স্থ’ যুক্তবর্ণটিতে আছে— ক. স+থ খ. স+ত গ. স+হ ঘ. স+ম প্রশ্ন এর উত্তর: ১(ক),২(খ),৩(খ),৪(ক),৫(খ),৬(ক),৭(খ),৮(ঘ),৯(ক),১০(ঘ),১১(ক),১২(খ),১৩(গ),১৪(ঘ),১৫(ক),১৬(খ),১৭(ক),১৮(খ),১৯(ঘ),২০(ক)