প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।
পাঠ ঃ যাকাত-২
১। ‘নিসাব’ শব্দের অর্থ কী?
(ক) ঋণগ্রস্ত (খ) মুক্তিকামী দাস
(গ) নির্ধারিত পরিমাণ ঘ) জ্ঞানসম্পন্ন হওয়া
২। “সাহিরে নিসাব” মানে কী?
ক) নির্ধারিত পরিমাণ খ) নিসাবের মালিক
গ) শস্যের যাকাত ঘ) কর্মচারী
৩। সোনার নিসাব পরিমাণ কত?
ক) সাত তোলা খ) সাড়ে সাত তোলা
গ) বায়ান্ন তোলা ঘ) সাড়ে বায়ান্ন তোলা।
৪। রূপার নিসাব পরিমাপ কত?
ক) সাত তোলা খ) সাড়ে সাত তোলা
গ) বায়ান্ন তোলা ঘ) সাড়ে বায়ান্ন তোলা
৫। নিসাব পরিমাণ সম্পদের কত অংশ যাকাত দেয়া ফরয?
৬। নিসাব পরিমাণ সম্পদ কত সময় মালিকের নিকট থাকার পর যাকাত ফরয হয়?
ক) ছয় মাস খ) এক বছর গ) দেড় বছর ঘ) দুই বছর।
৭। স্ত্রীলোকের ব্যবহার্য সোনা-রুপার অলংকারের যাকাত দিতে হবে কি না?
ক) দিতে হবে খ) দিতে হবে না
গ) কিছু টাকা দান করতে হবে ঘ) ব্যক্তির ইচ্ছা।
৮। তামা, কাসা, পিতল ইত্যাদি ব্যবহার্য জিনিস হিসাবে থাকলে সে সবের যাকাত দিতে হবে কিনা?
ক) দিতে হবে খ) দিতে হবে না
গ) অল্প টাকা দান করতে হবে
ঘ) যাকাত দেয়া অবশ্য কর্তব্য।
৯। তামা, কাসা, পিতল ইত্যাদি ব্যবসায়ের সামগ্রী হিসাবে এক বছর পর্যন্ত থাকলে এবং উহা নিসাব পরিমাণ হলে যাকাত দিতে হবে কিনা?
ক) দিতে হবে খ) দিতে হবে না গ) কিছু টাকা দান করতে হবে ঘ) লাভ হলে দিতে হবে।
১০। উত্পন্ন শস্যের যাকাতকে আরবিতে কী বলা হয়?
ক) রিবা খ) খুমুস গ) গণীমাত ঘ) উশর।
১১। “উশর” - শব্দের অর্থ কী?
ক) এক তৃতীয়াংশ খ) এক চতুর্থাংশ
গ) এক পঞ্চমাংশ ঘ) এক-দশমাংশ।
১২। বিনা সেচে বৃষ্টির পানিতে শস্য জম্মালে কত অংশ যাকাত দিতে হয়?
১৩। সেচ ব্যবস্থায় উত্পন্ন ফসলের কত অংশ যাকাত দিতে হয়?
১৪। ‘মাসারিফ’ - শব্দের অর্থ কী?
ক) মুক্তিকামী দাস খ) ব্যয় করার খাত
গ) ঋণগ্রস্ত ব্যক্তি ঘ) সম্বলহীন।
১৫। যাকাতের মাসারিফ কে নির্ধারণ করে দিয়েছেন?
ক) আল্লাহ খ) মহানবী (স.)
গ) হযরত উমার (রা.) ঘ) ইমাম আবু হানিফা (র.)।
১৬। ইসলামী বিধান অনুযায়ী যাদের যাকাত দেয়া যায় তাদেরকে বলা হয় যাকাতের—
ক) নিসাব খ) উশর গ) মাসারিফ ঘ) সাহিবে নিসাব।
১৭। যাকাতের মাসারিফ কয়টি?
ক) পাঁচটি খ) আটটি গ) দশটি ঘ) ১৫টি।
১৮। যাকাতের মাসারিফ সংক্রান্ত আয়াতটি পবিত্র কুরআনের কোন্ সূরায় বর্ণিত আছে?
ক) বাকারা-৪০ খ) নিসা-৫০
গ) আত-তাওবা-৬০ ঘ) আল-ফাতির-৭০।
১৯। যার সামান্য সম্পদ আছে কিন্তু প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় আরবিতে তাদের কী বলা হয়?
ক) ফকির খ) মিসকিন গ) ধনী ঘ) সাহিরে নিসাব
২০। যারা নিঃস্ব, যাদের কোন সম্পদ নাই আরবিতে তাদের কী বলা হয়?
ক) ফকির খ) মিসকিন গ) গণীমত ঘ) মুসাফির
২১। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় সমাজে কেমন প্রভাব পরিলক্ষিত হয়?
ক) অর্থনৈতিক বৈষম্য তৈরি হয় খ) অর্থনৈতিক ভারসাম্য রক্ষা পায় গ) ধনী আরো ধনী হয়
ঘ) দরিদ্র আরো দরিদ্র হয়।
২২। যাকাত অস্বীকারকারীকে কী বলা হবে?
ক) কাফির খ) মুশরিক গ) মুনাফিক ঘ) মুমীন।
২৩। ইয়াতিমখানা কোন ধরনের প্রতিষ্ঠান?
ক) সামাজিক খ) রাজনৈতিক গ) ধর্মীয় ঘ) সেবামূলক।
২৪। কার শাসনামলে যাকাত গ্রহণ করার লোক খুঁজে পাওয়া কষ্টকর ছিল?
ক) আবু বকর (রা.) খ) উমার (রা.)
গ) উসমান (রা.) ঘ) ইবনে আব্দুল আজীজ (র.)।
উত্তরমালা:
১।গ ২।খ ৩। খ ৪।ঘ ৫।ঘ ৬।খ ৭।ক ৮।খ ৯।ক ১০।ঘ ১১।ঘ ১২।খ ১৩।গ ১৪।খ ১৫।ক ১৬।গ ১৭।খ ১৮।গ ১৯।ক ২০।খ ২১।খ ২২।ক ২৩।ঘ ২৪।ঘ ২৫।ঘ
