স্টাডি সার্কেল

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ১৯:২৬
স্টাডি সার্কেলের বন্ধুরা ও শিক্ষার্থীরা, গত ০৮ এপ্রিল সোমবার স্মরণীয় যাঁরা বরণীয় যাঁরা অংশে ‘ রোকেয়া শাখাওয়াত্ হোসেন’র জীবনালোকের উপর ভিত্তি করে আজ কয়েকটি প্রশ্ন দেয়া হলো। তোমরা প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করো এবং anushilon.ittefaq10 @gmail.com-ই-মেইল অথবা অনুশীলন, দৈনিক ইত্তেফাক ৪০ কাওরান বাজার, ঢাকা এই ঠিকানায় পাঠিয়ে দাও আগামী রবিবারের মধ্যে। প্রশ্নপত্রটি তৈরি করেছেন চন্দন বর্ম্মণ প্রশ্ন : রোকেয়া শাখাওয়াত্ হোসেন’র জন্মস্থান এবং জন্মতারিখ লিখ। প্রশ্ন :শেষ অবধি তিনি কি হিসেবেই খ্যাতি লাভ করেন? প্রশ্ন : তাঁর শিক্ষাজীবন সম্পর্কে কী জানো। প্রশ্ন :কার সাহচর্য, অনুপ্রেরণা বেগম রোকেয়ার জীবনে বয়ে আনলো আশীর্বাদ? প্রশ্ন: তাঁর লেখা উল্লেখযোগ্য কয়েকটি বইয়ের নাম লিখ প্রশ্ন :তার বিয়ে, পরিবার, বিয়েতে বাবার ভুমিকা নিয়ে যা জানো লিখ প্রশ্ন :তিনি কি হিসেবে পরিচিত খ্যাতি লাভ করেন? প্রশ্ন : তিনি কত সালে মৃত্যুবরণ করেন? প্রশ্ন: নারীশিক্ষার প্রয়াসে তিনি কি উদ্যোগ গ্রহণ করেছিলেন? প্রশ্ন :‘আমাদের অবনতি’বইয়ে তিনি কি বলেছেন?