প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৩, ১৯:৩১আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ১৯:৩১
কতদিন দেখিনি মা তোমাকে
দেখিনি তোমার ছায়া
স্মৃতির আয়নায় ভাসে শুধু
তোমার বিমল কায়া
লেখাপড়া রেখে যখন
করতাম আঁকাআঁকি
তখন তুমি করতে আমায়
একটু বকাবকি।
তোমার আদর-ভালোবাসা
এবং প্রীতি- স্নেহ
পৃথিবীতে মায়ের অভাব
মেটাতে পারে কি কেহ?