প্রশ্নোত্তরে কুইজ :বিষয় মুজিবনগর সরকার

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ১৯:৩২
প্রশ্ন: ১। ১৭ই এপ্রিল কেন স্মরণীয়? ২। মুজিবনগর কোথায় অবস্থিত? ৩। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার কোন্ তারিখে গঠিত হয়? ৪। মুজিবনগর সরকার কোন্ তারিখে আনুষ্ঠানিক শপথ নেন? ৫। মুজিবনগর সরকারের আনুষ্ঠানিকতা কে সঞ্চালন করেন? ৬। শপথ অনুষ্ঠানে কে কালামে পাক থেকে তেলাওয়াত করেন? ৭। শপথ অনুষ্ঠানে কে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন? ৮। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য ও প্রধান সেনাপতির নাম কি? ৯। মুজিবনগর সরকারের সচিবালয় কোথায় অবস্থিত ছিল? উত্তর: ১। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। ২। বর্তমান মেহেরপুর জেলার ভবেরপাড়ার বৈদ্যনাথতলা গ্রামে অবস্থিত। এখানে নির্মাণ করা হয়েছে মুজিবনগর স্মৃতিসৌধ। ৩। ১৯৭১ সালের ১০ এপ্রিল। সত্তরে বিজয়ী দল আওয়ামী লীগের প্রাদেশিক ও কেন্দ্রীয় পরিষদের সদস্যবৃন্দ সরকার গঠন করে। ৪। ১৯৭১ সালের ১৭ এপ্রিল। ৫। এম এন এ ব্যারিস্টার আমির উল ইসলাম। ৬। মওলানা আবুবকর। ৭। এম এন এ অধ্যাপক ইউসুফ আলী। ৮। রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি: সৈয়দ নজরুল ইসলাম (ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি), প্রধানমন্ত্রী: তাজউদ্দিন আহমেদ, মন্ত্রী পরিষদের সদস্য: ক্যাপ্টেন মনসুর আলী, এ এইচ এম কামারুজ্জামান, খন্দকার মোশতাক আহমদ, প্রধান সেনাপতি: কর্নেল অব. আতাউল গণি ওসমানী, উপ-প্রধান সেনাপতি: এ. আর খন্দকার, চীফ অফ স্টাফ কর্নেল (অব.) এম এ রব। ৯। কলকাতার ৮ নম্বর থিয়েটার রোডে। সংগ্রহ: বলবুল এ জাফর