ক্রেতা :কম পেট্রোলে বেশি মাইল চলবে—এ রকম কোনো গাড়ি নেই?
বিক্রেতা :আছে। এই যে, এটা নিন। পেট্রোল ছাড়াই চলবে।
ক্রেতা :তাই নাকি? কীভাবে?
বিক্রেতা :কেন? অকটেনে!
রাস্তার পাশ দিয়ে হাঁটতে থাকা এক লোকের গায়ে লেগে গেল গাড়িটা। গাড়ির ভদ্রলোক রেগেমেগে বেরিয়ে এলেন গাড়ি থেকে।
:দোষ আপনারই। গাড়ি চালানোর অভিজ্ঞতা আমার ১০ বছরের।
:মুখ সামলে কথা বলুন। অভিজ্ঞতা আমারও কম না। আমি ৫০ বছর ধরে রাস্তায় হাঁটছি।
দুই ব্যাটসম্যান একজন আরেকজনকে চিরপ্রতিদ্বন্দ্বী মনে করে। দুজনেরই ভেতরেই সব সময় চাপা রেষারেষি কাজ করে। একদিন তারা পাশাপাশি হাঁটতে হাঁটতে কথা বলছিল। কথায় কথায় একজন বলল, স্থানীয় এক ক্লাব আমাকে একটা অন্যরকম প্রস্তাব দিয়েছে। তারা চায় আমি তাদের প্রতিদ্বন্দ্বী ক্লাবে জয়েন করে খারাপ খেলে তাদেরকে যেন জিতিয়ে দিই। এ জন্য তারা আমাকে বিরাট অঙ্কের টাকা অফার করেছে। কিন্তু বুঝতে পারছি না, কাজটা ঠিক হবে কি না!
দ্বিতীয়জন সঙ্গে সঙ্গে বলল, এত চিন্তা করার কী আছে, তুমি তো বিনা পয়সাতেই এই কাজটা বরাবরের মতো করে আসছ!
ছোট্ট স্টেশনে ট্রেন থামতেই এক যাত্রী প¬াটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ছেলের হাতে চারটা টাকা দিয়ে বলল, ‘আমার জন্য দুটো শিঙাড়া নিয়ে এস, আর দুটো তুমি খেয়ো।’ টাকা নিয়ে ছেলেটি ছুটে গেল, কিন্তু ফেরার কোনো নামগন্ধ নেই। কিছুক্ষণ পর ট্রেন যখন আবার চলতে শুরু করল, তখন ছেলেটি দৌড়াতে দৌড়তে এসে বলল, ‘দোকানে মাত্র দুইটা শিঙাড়াই ছিল। আমি আমার দুটো খেয়ে নিয়েছি। এই নিন আপনার বাকি টাকা।’
