আইটেম গানে র্যাম্প মডেল রুমা

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২০:০৮
প্রথমবারের মতো চলচ্চিত্রের আইটেম গানে পারফর্ম করবেন র্যাম্প তারকা রুমা। সৈয়দ নাবিল আশরাফের পরিচালনায় নির্মিতব্য চলচ্চিত্র ‘রংধনু’-তে একটি আইটেম গানে রুমাকে দেখা যাবে। পূর্বে ছবিটির নাম ছিল ‘ভালোবাসার রংধনু’, এখন ছবিটির নাম ‘রংধনু’। ছবিটির মূল চরিত্রে অভিনয় করছেন নাঈম, অ্যানি ও আঁচল। আইটেম গানে পারফর্ম প্রসঙ্গে রুমা বলেন, ‘চলচ্চিত্রে কাজ করার অফার বেশ আগে থেকেই পেয়ে আসছি। এই শিল্পে কাজ করার ইচ্ছেও আমার অনেক। কিন্তু ব্যাটে-বলে এক হচ্ছিল না বলে করা হয়ে উঠেনি। সেদিক থেকে ‘রংধনু’র কনসেপ্ট থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো মনমতো, তাই কাজটি করছি। আশাকরি ভালো কিছু উপহার দিতে পারব।’