মার্কিন কণ্ঠশিল্পী সেলিনা গোমেজ দীর্ঘদিন ধরেই টিনেজ তারকা জাস্টিন বিবারের সঙ্গে প্রেমের সম্পর্কের ভাঙাগড়া নিয়ে আলোচিত। এবার নতুন করে আলোচনায় এলেন এমটিভি মুভি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানে সেলিনা গোমেজ তার নতুন অ্যালবামের ‘কাম অ্যান্ড গেট ইট’ গানটির সঙ্গে পারফর্ম করেছেন। আর এই পারফর্মেন্সের কারণেই আলোচিত হয়েছেন তিনি। ভারতীয় সংস্কৃতির অন্যতম মুজরা নাচ নেচেছেন সেলিনা গোমেজ। নাচের পোশাকটিও ছিল ভারতীয় সংস্কৃতির অনুকরণে। শুধু পোশাকই নয়, অন্যান্য পোশাকেও ছিল ভারতীয় ছাপ। এর পাশাপাশি আর একটি বড় বিষয় হলো এই গানটিতেও ভারতীয় সংগীতের ছোঁয়া রয়েছে। আর এ নিয়ে টুইটারে বেশ আলোচিত ও প্রশংসিত সেলিনা গোমেজ।
