জন্মদিন

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২০:১২
সিদ্ধার্থ :ভারতের জনপ্রিয় অভিনেতা। ১৯৭৯ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। বলিউয়ের কয়েকটি ছবিতে অভিনয় করলেও মূলত তিনি তামিল অভিনেতা। ২০০৩ সালে তার অভিনীত দ্বিতীয় ছবি ‘বয়েজ’-এর মধ্য দিয়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি, এই ছবির জন্য আইটিএফএ-এর সেরা অভিনেতা পুরস্কারও পান। তবে ২০০৬ সালে ‘রাং দে বাসান্তি’ ছবিতে অভিনয় করে শুধু বলিউড নয় বিশ্বব্যাপী সমাদৃত হন এই অভিনেতা। তারপর ২০১০ সালে তিনি বলিউডে ‘স্ট্রাইকার’ নামের আরও একটি চলচ্চিত্রে অভিনয় করেন। এখন তিনি ‘উইন্ডস অব চেঞ্জস’ নামের একটি হলিউডি চলচ্চিত্রে অভিনয় করছেন। তামিল ও বলিউড মিলে এ পর্যন্ত তার ১৭টি ছবি মুক্তি পেয়েছে।