‘মিউজিক ক্লাব’-এ দিলরুবা খান

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২০:১২
বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ আজকের অতিথি কণ্ঠশিল্পী দিলরুবা খান ও শিমূল খান। সম্পর্কে তারা মা-মেয়ে। সরাসরি সম্প্রচারিতব্য এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে দিলরুবা খান ও শিমূলের সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। গানের পাশাপাশি তারা কথা বলবেন তাদের সংগীতজীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। ‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি বাংলাভিশনে সম্প্রচারিত হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে।