হত্যা নয় দুর্নীতির অভিযোগে হাজতে থাকবে মোবারক

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২০:৫৩
মিসরে গণঅভ্যুত্থানে ব্যাপক হত্যাযজ্ঞ চালানোর ঘটনায় দেশটির সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে আনীত মামলা আর দীর্ঘায়িত করা উচিত হবে না বলে উল্লেখ করেছেন দেশটির আদালত। গত শনিবার পুরো বিচার প্রক্রিয়াটিকে ‘অসচ্ছন্দ’ বলে উল্লেখ আদালত ঐ আদেশ দেন। তবে তার বিরুদ্ধে আনা পৃথক দুর্নীতির মামলায় তাকে জেল হেফাজতে রাখা হবে বলে জানিয়েছে আদালত। তার আইনজীবী জানান, অস্থায়ী আদেশে তিনি অনেকটা সময় জেলে কাটিয়ে ফেলেছেন। মামলাটি আরেকটি আদালতে স্থানান্তর করা হয়েছে। নতুন করে প্যানেল করে মামলার শুনানি করা হবে বলে আশা করা হচ্ছে। দেশটিতে উদ্ভূত গণঅভ্যুত্থানে বিক্ষোভকারীদের হত্যা করার ষড়যন্ত্রের অভিযোগে গতবছর জুনে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় ৮৪ বছর বয়স্ক সাবেক এই নেতাকে। যার মধ্যদিয়ে তার কয়েক দশকের দীর্ঘ শাসনের অবসান ঘটে। তবে মামলায় পদ্ধতিগত কিছু সমস্যা থাকায় সেটি পুনর্বিচার করার আদেশ দেয়া হয়েছিলো এই জানুয়ারিতে।