আজ বুধবার লন্ডনে অনুষ্ঠিত হবে ব্রিটেনের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের শেষকৃত্যানুষ্ঠান। খবর এএফপির।
নামে রাষ্ট্রীয় মর্যাদায় না হলেও সামরিক মর্যাদায় অনুষ্ঠেয় শেষকৃত্যানুষ্ঠানে রাষ্ট্রীয় মর্যাদার তেমন একটি ঘাটতি থাকছে না। এছাড়া দর্শকের সংখ্যার বিচারে আনুষ্ঠানিক আর রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানের মধ্যে ফারাকটা চোখেই পড়বার মতো হবে না। সাধারণত ব্রিটেনের রাজ-রাণীদেরই রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যানুষ্ঠান হয়ে থাকে। বিগত শতাব্দীগুলোতে হাতে গোনা কয়েকজন অনন্য সাধারণ ব্যক্তিবর্গের শেষকৃত্যানুষ্ঠান রাষ্ট্রীয় মর্যাদায় হওয়ার নজির আছে।
রাজ-রাণী ছাড়া সর্বশেষ যার শেষকৃত্যানুষ্ঠান রাষ্ট্রীয় মর্যাদায় হয়েছে তিনি হলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল। থ্যাচারের মতো তার শেষকৃতানুষ্ঠানও হয়েছিল সেন্ট পল’স-এ। ১৯৬০ সালে রাজ-রাণী ছাড়া রাষ্ট্রীয় মর্যাদায় অন্য কারো শেষকৃত্যানুষ্ঠান করতে হলে তা পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে অনুমোদন করতে হয়। রাজ-রাণী ছাড়া রাষ্ট্রীয় মর্যাদায় আর যাদের শেষকৃত্যানুষ্ঠান হয়েছে তারা হলেন— বিজ্ঞানী আইজাক নিউন্টন (১৭২৭), ব্যাটল অব ট্রাফালগার হিরো হোরালিও নেলসন (১৮০৬), ওয়াটারলু বিজয়ী ওয়েলিংটন (১৯৫২) ও চারবারের প্রধানমন্ত্রী উইলিয়াম গ্লাভস্টোন (১৮৯৮)।
