গতকাল মঙ্গলবার রাতে পিরোজপুর জেলার বিভিন্ন স্থানে বয়ে যাওয়া টর্নেডোতে ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। জড়ে বিদ্যুত্ লাইন ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা তছনছ হয়ে গেছে।
রাত সাড়ে সাতটার দিকে ৭০-৮০ কিলোমিটার বেগে প্রচন্ড ঝড়ে জেলা শহর, সদর ভান্ডারিয়া, জিয়ানগর ও মঠবাড়িয়া উপজেলার বেশির ভাগ অঞ্চল আক্রান্ত হয়। জেলা শহরে বিভিন্ন রাস্তায় গাছ পড়ে যান চলাচল ব্যহত হয়। সদর উপজেলার শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের হরিনা হাইস্কুলের চালা উড়ে গেছে। এ গ্রামের বেশ কিছু কাচা ঘরের চালা উড়িয়ে নেয়া ঘরবাড়ির ক্ষতি হয়েছে। শংকরপাশা ইউনিয়নেও ঘর ভেঙ্গে যাওয়ার খবর পাওয়া গেছে। জিয়ানগর উপজেলার পাড়েরহাট ও পর্ত্তাশী ইউনিয়নে শতাধিক ঘর ভেঙ্গে গেছে ইউএনও সিদ্ধার্থ শংকর কুন্ড জানান। গাছপালা ছাড়া কলাবাগানের ব্যাপক ক্ষতি হয়েছে।
চরখালী-টগড়া ফেরিঘাটের দোকানপাটের ব্যাপক ক্ষতি হয়েছে। টর্নেডোতে জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের বৈশাখী মেলার অনুষ্ঠান পান্ডেল ও স্টলগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।
