নিজের মেধা এবং সৌন্দর্যের সমন্বয় ঘটিয়ে মিডিয়াপাড়ায় বিচরণ করছেন স্বতঃস্ফূর্তভাবে। মডেল ও অভিনয়শিল্পী হিসেবে দর্শকদের মনে নিজের আসনটি সুদৃঢ় করে চলেছেন নায়লা। জনপ্রিয় কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করা ছাড়াও নিজের অভিনয় দক্ষতা ছড়িয়ে দিয়েছেন চলচ্চিত্র অঙ্গনেও। সম্ভাবনার দ্যুতি ছড়ানো এই শিল্পী এবার কথা বলেছেন আমাদের দশে দশ বিভাগে। জানিয়েছেন তার নানা ভালোলাগার কথা। সাক্ষাত্কারটি নিয়েছেন
রিয়াদ খন্দকার
১ জন মানুষের কথা বলুন, যিনি সব সময় আপনাকে অনুপ্রেরণা দেন—
আমার বাবা-মা, আমার সব অনুপ্রেরণার জায়গা।
২টি কারণ, যেজন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—
কারোর খারাপ চাই না।
সব সময় সত্য বলি।
৩টি দোষ, যা পাল্টাতে চাই—
একটু বেশে ইমোশনাল
হঠাত্ রেগে যাই
বেশি টিভি দেখি
৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী; যাদের আমি অনুকরণ নয়, অনুসরণ করি—
সুবর্ণা মুস্তাফা
শাহরুখ খান
মাধুরী
শাবনূর
৫ জন প্রিয় পরিচালক, যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি—
অমিতাভ রেজা
রেদওয়ান রনি
সঞ্জয়লীলা বানসালী
করন জোহর
৬টি প্রিয় চলচ্চিত্র—
মনপুরা
মাটির ময়না
চোরাবালি
গেরিলা
আগুনের পরশমণি
লালটিপ
৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—
পাতায়া
কাতার
কক্সবাজার
সিলেট
খুলনা
মিশর
ইউরোপ
৮টি প্রিয় খাবার—
মায়ের হাতের খাবার
ভাত, ইলিশ ভাজা
ভর্তা
চা
সুজি
গরুর মাংস
খিচুড়ি
স্যুপ
৯ জন পছন্দের লেখক—
রবীন্দ্রনাথ ঠাকুর
শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
বিভূতিভূষণ চট্টোপাধ্যায়
জীবনানন্দ দাশ
হুমায়ূন আহমেদ
সুনীল গঙ্গোপাধ্যায়
নিমাই ভট্টাচার্য
রাবেয়া খাতুন
সেলিনা হোসেন
১০টি প্রিয় নাটক
কোথাও কেউ নেই
বয়স যখন ২১
টু বি অর নট টু বি
রঙের মানুষ
ভবের হাট
লেডিস ফার্স্ট
অচেনা পথিক
শূন্য সমীকরণ
কালো ছায়া
কাছের মানুষ
ছবি আশীষ সেনগুপ্ত
