অ্যালবাম

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ১৯:২৮
বাজি লেজার ভিশন বাজারে নিয়ে এসেছে পহেলা বৈশাখের বিশেষ অডিও অ্যালবাম ‘বাজি’। মিক্সড এই অডিও অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছে রাজীব, চম্পা বণিক, ওয়াকিল, সাজেদ ফাতেমী, রুমেল খান, সিঁথি, রিজভী ওয়াহিদ, এরশাদ ওয়াহিদ, পপি, আকরাম ও পলা। অ্যালবামটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত চ্যাটার্জী, মাহমুদ সানী, ইবরার টিপু, তমাল, জে.কে, এরশাদ ওয়াহিদ ও শরীফ সুমন। বন্ধুত্বের জয় লেজার ভিশন বাজারে নিয়ে এসেছে তাহসিন ফিচারিং মিক্সড অডিও অ্যালবাম ‘বন্ধুত্বের জয়’ অ্যালবামটিতে কয়েকজন নবীন শিল্পী গান করেছেন। অ্যালবামটিতে মোট ৯টি গান রয়েছে। শিল্পীরা হলেন- নাতাশা, নাহিদ, মৌ, আলিশা, সোহান, প্রিয় ও সজল আহমেদ। অ্যালবামটিতে মোট ৯টি রোমান্টিক ও মেলোডি ধাঁচের গান রয়েছে। সূচনা লেজার ভিশন বাজারে নিয়ে এসেছে তরুণ প্রতিভাবান কণ্ঠশিল্পী জনির প্রথম একক অডিও অ্যালবাম ‘সূচনা’। অ্যালবামটিতে শিল্পীর সাথে দ্বৈত কণ্ঠে গান করেছেন ন্যান্সি ও মোহনা। অ্যালবামটির সুর ও সংগীত পরিচানা করেছেন বাপ্পা মজুমদার, মুশফিক লিটু, বেলাল খান ও ইমরান। অ্যালবামটির সবক’টি গানই রোমান্টিক ও মেলোডি নির্ভর। অ্যালবামটিতে মোট ৮টি গান রয়েছে। আশা করি সব ধরনের শ্রোতাদের অ্যালবামটির গানগুলো মুগ্ধ করবে বলে শিল্পী জনির বিশ্বাস।