সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন
চাশমে বাদ্দুর
১৯৮১ সালে মুক্তি পাওয়া বলিউডের ক্লাসিক রোমান্টিক কমেডি ‘চাশমে বাদ্দুর’-এর পুনঃনির্মাণের ভারটি যখন কমেডি কিং ডেভিড ধাওয়ানের ওপর পড়েছিল সবার ধারণা ছিল যোগ্য হাতেই পড়েছে রিমেকটি। মাত্র ১৭ কোটি রুপি বাজেটে নির্মিত আলী জাফর, দিব্যেন্দু শর্মা, তাপসী পান্নু এবং সিদ্ধার্থ অভিনীত চলচ্চিত্রটি প্রথম দিনে আয় করেছে ৫.১৮ কোটি রুপি। পরের দুই দিনে আয় বেড়েছে। মূল চলচ্চিত্রে যেমন কিছু সিরিয়াস বাণী ছিল নতুনটিতে তা নেই, কিছু করুণ রস যোগ করা হয়েছে তবে তাও শেষে হাস্য-রসে পরিণত হয়েছে।
ইভিল ডেড
হলিউডে মুক্তি পেয়েছে বছরের প্রথম রিমেক ছবি ইভিল ডেড। সিক্যুয়াল, প্রিক্যুয়াল, রি-রিলিজসহ বেশ কিছু নতুন ছবির ভিড়েও এই রিমেক হরর ছবিটি ইতোমধ্যে হলিউড বক্স অফিসের শীর্ষ অবস্থানে চলে এসেছে। এটি আশির দশকের ক্লাসিক হরর ছবি ‘দি ইভিল ডেড’-এর রিমেক ছবি। ‘ইভিল ডেড’ রিমেকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জেইন লেভি, লু টেইলর, জেসিকা লুকাস, শিলো ফার্নান্দেজ, এলিজাবেথ ব্ল্যাকমোর প্রমুখ।
হলিউড টপচার্ট
ইভিল ডেড
জেন লেভি, শিলোহ ফার্নান্দেজ, জেসিকা
জি আই জো :রিটেলিয়েশন
ডুয়াইন জনসন, ব্রুস উইলিস
দি ক্রুডস
এমা স্টোন, নিকোলাস কেইজ
জুরাসিক পার্ক ৩ডি :
স্যাম নেইল, লরা ডার্ন, আলেসান্দ্র নিভোলা
অলিম্পাস হ্যাজ ফলেন
জেরার্ড বাটলার, মরগ্যান ফ্রিম্যান
বলিউড টপচার্ট
চাশমে বাদ্দুর
আলী জাফর, সিদ্ধার্থ, দেবেন্দু শর্মা
জলি এলএলবি
বোমান ইরানী, আরশাদ ওয়ার্সি, অমৃতা
হিম্মতওয়ালা
অজয় দেবগন, তামান্না ভাটিয়া
মেরে ড্যাড কি মারুতি
রাম কাপুর, সাকিব সেলিম
রাংরেজ
জ্যাকি ভাগনানী, প্রিয়া আনন্দ
