নাটোর

গানে গানে বর্ষবরণ

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ১৯:৩২
বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখের দিন নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মাস্টার, উপজেলা নির্বাহী অফিসার আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ ইউনুস আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। সংগীত পরিবেশন করেন ডা. শর্মিলী পাল, মাজহারুল ইসলাম মাস্টার, বেতার শিল্পী অশোক চট্টোপাধ্যায় গোপাল, মানসী, অর্পিতা, শিলটন, সুজন প্রমুখ। নৃত্য পরিবেশন করে আঁচল, দিপ্তী ও ছন্দা ।