পাশ্চাত্যের অনেকে দেশেই জনপ্রিয় একটি খাবার হিসেবে বাড়তি কদর রয়েছে সিজার সালাদের। আর জনপ্রিয় এই সালাদের সবচেয়ে বড় পরিবেশন দিয়েই ২০০৭ সালে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান আমেরিকার টিজুয়ানা রেস্টুরেনটিউরস চেম্বার অব কমার্স নামে রেস্তোরাঁ পরিচালনাকারীদের এক সংগঠন। প্রায় ১৬০ জন প্রশিক্ষিত বাবুর্চির তত্ত্বাবধানে তৈরি করা বিশ্বের সবচেয়ে বড় এই সিজার সালাদ ডিশটির ওজন দাঁড়িয়েছিল ৩.২৮৭ টন। আর এতে ব্যবহার করা হয়েছিল ২,৫৩৮.৭৮৫ কেজি রোমেইন লেটুস, ২০০ কেজি পার্মেসান চিজ, ৬৮.৩৫৫ কেজি টুকরো পাউরুটি এবং ৪৮০ কেজি সিজার ড্রেসিং।
