নিলামে অ্যাঞ্জেলিনা জোলির ছবি!

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২০:৪৫
নিলামে উঠছে অ্যাঞ্জেলিনা জোলির অর্ধনগ্ন ছবি। লন্ডনস্থ ক্রিস্টি নিলাম হাউজে এই নিলাম অনুষ্ঠিত হবে। ছবিতে অ্যাঞ্জেলিনা জোলি অর্ধনগ্ন অবস্থায় একটি ঘোড়ায় মাথা আঁকড়ে ধরে আছেন। ঘোড়াটির মাথা তার নগ্ন বুকের মধ্যে চেপে ধরা ছিল। আর তার ডান হাত দিয়ে নিজের নগ্নস্থানটুকু ঢেকে রেখেছিলেন। ২০০১ সালে ধারণকৃত এই ছবিটির মূল্য হিসেবে নিলাম কর্তৃপক্ষরা আশা করছেন ২৫ হাজার পাউন্ড থেকে ৩৫ হাজার পাউন্ড পর্যন্ত। ছবিটি তুলেছিলেন ডেভিড লাচ্যাপিল। এই ছবিতে আরও দেখা যাবে তার বাঁ হাতের মুছে যাওয়া একটি ট্যাটু, যেই ট্যাটুটি জোলির সাবেক স্বামী বিল্লি ববের নামে ছিল। পরবর্তীতে ব্র্যাড পিটের সঙ্গে সম্পর্ক হওয়ার পর ট্যাটুটি মুছে ফেলেন জোলি। আরও একটু ট্যাটু দেখা যাবে জোলির পেটের উপর। নিলামে জোলির আরও একটি ছবি উঠছে। সেই ছবিতে আছেন জোলি, ব্র্যাড পিট ও তাদের পাঁচ সন্তান।