হয়তো ভালো কিছু অপেক্ষা করছে আমার জন্য

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২০:৪৫
মু খো মু খি রাখি। ২০১১ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’খ্যাত রিয়েলিটি শো’তে সেরা সুন্দরী হিসেবে নির্বাচিত হন তিনি। তারপর থেকেই অন্যান্য লাক্স তারকার মতো তারও ব্যস্ততা বাড়তে থাকে মিডিয়াতে। শুরু করেন অভিনয়, উপস্থাপনা এবং বিজ্ঞাপনে মডেলিং। নিজের সাম্প্রতিক ব্যস্ততাসহ মিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন বিনোদন প্রতিদিন-এর সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন অর্ক হাসান আপনার বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে বলুন... বর্তমান ব্যস্ততা আপাতত তেমন কিছু নিয়ে নয়। ক’দিন আগে দুইটা বিজ্ঞাপনের কাজ করলাম। একটি মেরিলের অন্যটি প্রাণের। ভার্সিটিতে ভর্তি নিয়ে খানিকটা ব্যস্ত আছি। সবাই তো পরীক্ষা শেষে বিশ্রাম নেয়। আমি নাটকের জন্য সেই বিশ্রামটি নিতে পারিনি। তাই এখনও একটু কম কাজ করছি। এমনিতে কিছু ইভেন্ট নিয়ে ব্যস্ত। বিভিন্ন কনসার্টে পারফর্ম করছি। আর গ্ল্যামার ডট কমের উপস্থাপনা তো নিয়মিতই করছি। নাটকের মধ্যে দুইটা সিঙ্গেল নাটক কনফার্ম করলাম। তার মধ্যে একটি লিখেছেন ইমদাদুল হক মিলন। এই নাটকটির নাম ‘তুমি আমার’, এতে কো-আর্টিস্ট থাকছেন অপূর্ব ভাইয়া। ইদানীং ছোটপর্দার অনেকেই চলচ্চিত্রে ভিড়ছে, আপনাকেও দেখা যাওয়ার সম্ভাবনা আছে কি? প্রচুর প্রস্তাব পাচ্ছি চলচ্চিত্রে কাজ করার, আসলে মনের মতো স্ক্রিপ্ট বা কনসেপ্ট পাচ্ছি না বলে কাজগুলো করা হচ্ছে। এমন একটি ফিল্মে কাজ করতে চাই যার আয়োজন হবে বৃহত্, বড় পরিসরের কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চাই। গত্বাঁধা চলচ্চিত্রে অভিনয় করতে চাই না। এখনকার অভিনয়শিল্পীদের অধিকাংশই অভিনয় নিয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না নিয়েই কাজ করছে। অভিনয়ের সঙ্গে নাচেরও একটা ওতপ্রোত সম্পর্ক আছে, অধিকাংশ শিল্পী নাচও জানেন না। এটা ক্যারিয়ারে কী রূপ প্রভাব ফেলে বলে মনে হয়? আমার যেটা হয়েছে যে, বাবা-মা আমাকে ছোটবেলায় নাচ শিখিয়েছে, গান শিখিয়েছে। তাই এই পারদর্শিতা নিয়ে কোনো চিন্তা নেই। আর অভিনয়ে আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। আর প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলে যে, ভালো অভিনয় পারবে না, এমনটা নয়। আমাদের মিডিয়াতে এমন অনেকেই আছেন যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কিন্তু অনেক ভালো অভিনয় করছেন। আবার এমন অনেকেই আছেন যে, মঞ্চে দীর্ঘদিন অভিনয় করে এসেও এখানে ভালো পারফর্মেন্স দিতে পারছেন না। এটা প্রত্যেকের নিজের কাছে। আমি নিয়মিতই অভিনয় শিখছি, ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করছি। আর দুর্বল অভিনয় যদি কেউ করে তাকে দর্শক বেশিদিন চাইবে না। এমনকি এই দুর্বলতা যদি আমারও থাকে আমিও বেশিদিন টিকব না। তাই বলব, অভিনয়টা অনেকাংশেই নিজের কাছে। তরুণ অভিনয়শিল্পীদের নিয়ে একাধিক অভিযোগ আছে, যেমন খুব অল্প সময়ের মধ্যেই তারা নিজেদের মতো করে সম্মানী দাবি করেন। এ বিষয়ে কী বলবেন? এটাতে আমি প্রথমত বল ইনভাইরেমেন্ট ইফেক্ট থাকে। অনেক সময় পরিচালকের নামের সঙ্গেও সম্মানী উঠানামা করে। এটা অনেকেই করে। যেমন ধরুন, মোশাররফ করিম যখন শুরু করেন তখন তার সম্মানী ছিল মাত্র দুই হাজার টাকা। ধীরে ধীরে যখন তার চাহিদা বাড়তে থাকে, সময় বুঝে তিনিও কিন্তু বাড়তি সম্মানী দাবি করেছেন। তবে অনেকে পরিচালক বা প্রোডাকশনের বিপদ দেখলে সুযোগ বুঝে মোশাররফ করিমের বিষয়টি দেখেন শুরুতে তিনি ২ হাজার করে শুরু করেছেন। যখন তার ডিমান্ড বেড়েছে তখন তিনি বাড়তি দাবি করেছেন। অনেকে অবশ্য পরিচালক বা প্রোডাকশনের বিপদ দেখে আকাশ-পাতাল সম্মানীও দাবি করেন।